1 Answers

উদ্দীপকে উল্লেখিত জনাব হাবিবুর রহমানের কথায় বিখ্যাত মনীষী হযরত হাসান বসরি (র)-এর কথা প্রকাশ পেয়েছে। হযরত হাসান বসরি (র) ২১ হিজরিতে হযরত ফারুকে আজমের খিলাফতের দুই বছর বাকি থাকতে মদিনায় এক দাস পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা খায়েরাহ ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা (রা)-এর সেবিকা। হাসান বসরিকে উম্মে সালমা (রা)-এর গৃহে রেখে তার মা খায়েরাহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। ফলে হাসান বসরি (র) উম্মে সালমা (রা)-এর স্নেহ ও সাহচর্যে বেড়ে ওঠার সৌভাগ্য লাভ করেন। জনাব হাবিবুর রহমানের বক্তব্যে এরূপ বর্ণনাই পাওয়া যায়।

জনাব হাবিবুর রহমান এমন এক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন, যার জন্ম ২১ হিজরিতে হযরত ফারুকে আজমের খিলাফতের দুই বছর বাকি থাকতে মদিনার এক দাস পরিবারে তার জন্ম এবং তিনি বেড়ে উঠেছেন উম্মে সালমা (রা)-এর স্নেহ ও সাহচর্যে। তার এরূপ বর্ণনা এবং হাসান বসরি (র)-এর জীবন কাহিনি হুবহু এক। কারণ হাসান বসরি (র)-একমাত্র তাবেয়ি, যিনি রাসুল (র)-এর জন্মস্থান ও সময়ও তার বর্ণনায় প্রতীয়মান হয়।

সুতরাং বলা যায়, জনাব হাবিবুর রহমানের বর্ণনায় বিখ্যাত মনীষী হযরত হাসান বসরি (র)-এর কথাই প্রকাশ পায়।

6 views

Related Questions