1 Answers

বিখ্যাত মনীষী ইবনে খালদুনের প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আল মুকাদ্দিমা। নিম্নে এ গ্রন্থ সম্পর্কে আলোচনা করা হলো-

ইবনে খালদুন রচিত বিখ্যাত ইতিহাস গ্রন্থ যা 'কিতাব আল-ইবার' নামে পরিচিত। এ গ্রন্থটি তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়টি মুকাদ্দিমা' তথা ভূমিকা নামে পরিচিত যাতে সমাজ ও তার অভ্যন্তরস্থ যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা বিদ্যমান। ইবনে খালদুনের এ বিশ্ব ইতিহাস সম্পর্কিত 'কিতাব আল-ইবার' গ্রন্থটি সাতটি বড় বড় খণ্ডে সমাপ্ত হয়েছে। প্রথম খণ্ড অর্থাৎ 'মুকাদ্দিমা' তে রয়েছে আল-উমরান অর্থাৎ সংস্কৃতিবিজ্ঞান। 'মুকাদ্দিমা' এই অংশটি ইতিহাসের দর্শন ও সমাজবিজ্ঞান হিসেবে সর্বজন স্বীকৃত। তার ঐতিহাসিক কাজ অর্থাৎ আরবদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ইতিহাস ধারণ করে আছে। ইবনে খালদুন ১৩৮০ খ্রিস্টাব্দে তার বিশ্ব ইতিহাসের প্রথম খণ্ড 'মুকাদ্দিমা' রচনা করেন।

5 views

Related Questions