1 Answers

উদ্দীপকে মিসরের অত্যাচারী শাসক ফিরাউনের কথা বলা হয়েছে। আল্লাহর অবাধ্য হওয়ায় তাকে জঘন্য ও অত্যন্ত ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছে। মিসরের বাদশাহ ফিরাউন এক সময় নিজেকে খোদা দাবি করে। সে ও তার সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলদের প্রতি অমানবিক আচরণ করত। তাদেরকে তার দাসত্ব বরণ করতে বাধ্য করেছিল। ফিরাউন বনি ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করত। উদ্দীপকের বক্তার কথায় এ বিষয়টিই প্রকাশ পেয়েছে। 

ফিরাউন ইসরাইল জাতির পুত্র সন্তানদের হত্যা আর মেয়েদের জীবিত রেখে দাসী ও ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। ইসরাইল জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এটা ছিল এক বড় ধরনের পরীক্ষা। পরে তাদের পরীক্ষার সময় পেরিয়ে গেলে আল্লাহ তায়ালা তাদের জন্য ত্রাণকর্তা পাঠান। ইসরাইল জাতির মধ্যে জন্ম নেন মুসা (আ)। তিনি ফিরাউনের অত্যাচার থেকে স্বজাতিকে রক্ষা করতে নির্ধারিত সময়ে তাদেরকে নিয়ে ফিলিস্তিন যাওয়ার জন্য রওয়ানা দেন। ফিরাউন তার সেনাবাহিনীকে নিয়ে মুসা (আ) ও তার সঙ্গীদের ধাওয়া করে। তখন বনি ইসরাইলদের পেছনে ফিরাউন এবং সামনে উত্তাল সাগর। এ বিপদের সময় আল্লাহর নির্দেশে সাগরের মাঝখান দিয়ে পারাপারের জন্য প্রশস্ত সড়ক তৈরি হয়। মুসা (আ) এক অলৌকিক উপায়ে এ সড়ক দিয়ে নিরাপদে সাগর পাড়ি দেন। ফিরাউন ও তার সেনাবাহিনী মুসা (আ) এর পিছু নিয়ে যখন সাগরের মাঝখানে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে ফিরাউন তার দল নিয়ে পানিতে ডুবে মারা যায়। উদ্দীপকে এ ঘটনার প্রতিফলনই লক্ষ করা যায়।

4 views

Related Questions