1 Answers

উদ্দীপকে বনি ইসরাইল সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তায়ালা তাদের অসংখ্য নিয়ামত দান করেছিলেন। হযরত ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাইল। তার বংশধরেরাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল জাতি হিসেবে পরিচিত। এ জাতিকে আল্লাহ এক সময় পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক নবি প্রেরণ করেন, তাদেরকে বিভিন্ন রাজা-বাদশাহদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং অসংখ্য নিয়ামত দান করেছিলেন। এই জাতি বারবার আল্লাহর অবাধ্যতা করলেও মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নির্দেশে বনি ইসরাইলদের জন্য হযরত মুসা (আ) শরিয়ত আনতে সিনাই পর্বতমালায় গেলে তারা সামেরি নামক এক গো-পূজারির প্ররোচনায় গো-বৎস পূজায় লিপ্ত হয়। এটি ছিল জঘন্যতম শিরক।

আল্লাহ তায়ালা তাদের এ অপরাধও ক্ষমা করে দেন। এছাড়া অবাধ্যতা ও পাপাচারের শাস্তিস্বরূপ তিহ উপত্যকায় তাদের অবস্থানকালে মহান আল্লাহ তাদেরকে প্রচন্ড রোদে মেঘমালা দান করেন। খাদ্যাভাব দূরীকরণে বেহেশতি খাবার মান্না ও সালওয়া প্রদান করেন। পিপাসা দূরীকরণে পানি দান করেন। এভাবে নানা অনুগ্রহ দান করে আল্লাহ বনি ইসরাইলদের হেফাজত করেছেন। পরিশেষে বলা যায়, সমকালীন সব জাতির ওপর আল্লাহ বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্ব দান করেন। তাদের বংশে অসংখ্য নবি- রাসুল প্রেরণ করে আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন।

5 views

Related Questions