উদ্দীপকে বর্ণিত ড. রফিকের বক্তব্যে বিজ্ঞানের কোন শাখাটির কথা বলা হয়েছে? মূল্যায়ন করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত ড. রফিকের বক্তব্যে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ভূগোলশাস্ত্রের কথা বলা হয়েছে। মানুষের বসবাসের জগৎ এবং এর সাথে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে ভূগোলে আলোচনা করা হয়। আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, ভূ-পৃষ্ঠ, সময়, দিক, দিন-রাত্রির আবর্তন প্রভৃতি ভূগোলের আলোচ্য বিষয়; যা ড. রফিকের বক্তব্যে ফুটে উঠেছে।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞান বিষয়ক এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিজ্ঞানী ড. রফিক বলেছেন- মুসলমানদের বিভিন্ন ইবাদত পালনের জন্য বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। নামাজ আদায় করার জন্য সময় এবং দিক নির্ণয়ের জ্ঞান থাকতে হয়। রোজা পালনের জন্য দিন-রাত্রির পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হয়। ড. রফিকের এ বক্তব্যের সাথে ভূগোলের বিষয়বস্তুর মিল রয়েছে। মুসলমানদের কেবলা নির্ধারণ, নামাজের সঠিক সময় এবং রোজার সেহরি ও ইফতার সঠিক সময়ে করার জন্য ভূগোলশাস্ত্রের জ্ঞান অপরিহার্য। তাই বলা যায়, ড. রফিকের বক্তব্যে ভূগোলশাস্ত্রের কথাই বলা হয়েছে।