1 Answers

উদ্দীপকের শেষে যে আন্দোলনের কথা বলা হয়েছে তা হলো স্বনির্ভর আন্দোলন। কেননা পাঠ্যবইয়ের মাধ্যমে জানা যায়, স্বনির্ভর আন্দোলন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরকারি উদ্যোগে পরিচালিত একটি প্রয়াস।

স্বনির্ভর কথাটির অর্থ হলো নিজের ওপর নির্ভরশীলতা। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে ১৯৭৫ সালে প্রথমে স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত ঘটে। এই উদ্দেশ্য ছাড়াও এ আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা চালানো। যা উদ্দীপকের শেষের আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions