1 Answers

সোহেলের বাবা ১৯৬৯ সালে সংঘটিত আইয়ুব খান বিরোধী গণঅভ্যুত্থানের কথা বললেন। এ আন্দোলনের পটভূমি নিম্নরূপ- মৌলিক গণতন্ত্র, ঐতিহাসিক আগরতলা মামলা ও আইয়ুব খানের বিরুদ্ধে একসময় পাকিস্তানের উভয় অংশে দুর্বার গণআন্দোলন শুরু হয় এবং তৎকালীন পাকিস্তান সরকার অর্থাৎ আইয়ুব খান ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হন। পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বাতিল এবং পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়। এ সময় পশ্চিম পাকিস্তানে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহিদ হন। এ হত্যার প্রতিবাদে সারা দেশে শুরু হয় গণআন্দোলন। বিরোধী দলগুলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (DAC) গঠন করে। শুরু হয় দেশব্যাপী তীব্র ছাত্র-গণআন্দোলন। আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালের সংবিধান বাতিল, 'এক ব্যক্তি এক ভোটের' ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন গণ-অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনের ভয়ে ভীত হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করেন। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, সোহেলের আবৃত্তি শুনে তার বাবা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা বলেছেন।

5 views

Related Questions