1 Answers

উদ্দীপকে পাঠ্যপুস্তকের যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা হলো ভাষা আন্দোলন।

বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা না করার সিদ্ধান্তে তৎকালীন পূর্ব-পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীগণ প্রতিবাদ জানান। তদুপরি ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ এর তীব্র প্রতিবাদ জানায়। ছাত্রসমাজের সাথে উপজাতিসহ পূর্ববাংলার সব শ্রেণির মানুষ একাত্মতা ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ঐদিন ১৪৪ ধারা জারি করে। কিন্তু পূর্ববাংলার জনগণ মাতৃভাষা রক্ষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি চালায়। গুলিতে আবুল বরকত, জব্বার, রফিক, সালামসহ আরও অনেকে মৃত্যুবরণ করেন। এতে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।

7 views

Related Questions