শাওনের বাবা উক্ত গাছের যে সমস্যার কথা বললেন তা কীভাবে সমাধান করা যায়- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শাওনের বাবা বলেন তুলা গাছ বেশি লম্বা হলে উৎপাদন কমে যায়। শাওনের দেখা তুলা গাছের সমস্যা সমাধানে চারার বয়স ১০ দিন হলে প্রথমবার চারা পাতলা করতে হবে। প্রথমে পাতলা করার সময় প্রতি স্থানে দুটি চারা রেখে অন্যগুলো তুলে ফেলতে হবে। চারার বয়স ২০ দিন হলে বেশি ভালো চারা রেখে অন্যটি তুলে ফেলতে হবে। কোনো গর্তে চারা না থাকলে ৭-১০ দিনের মধ্যে সে গর্তে চারা লাগাতে হবে।
চারা বেশি লম্বা হলে শাখা-প্রশাখা কম হয় তাই ফলন কম হয়। চারার ডগা কেটে এ সমস্যা দূর করা যায়। গাছের ডাল বেশি লম্বা হলে হেলে পড়তে পারে। বেশি লম্বা ডগায় বা উঁচু গাছের মাথায় ছোট আকারের ও কম সংখ্যক ফল হয়। তাই ১.২৫ মিটারের বেশি উঁচু হলে ডগা কেটে দেওয়া ভালো।
অতএব, উপরে বর্ণিত ব্যবস্থার মাধ্যমে শাওনের বাবার বলা সমস্যা দূর করা যেতে পারে।