1 Answers

না, আমি শাওনের সমর্থনকৃত মতবাদ অর্থাৎ বলপ্রয়োগ মতবাদকে যথার্থ মনে করি না।

শাওন বলে, রাষ্ট্রের উৎপত্তির মূলে রয়েছে পাশবিক শক্তি বা শক্তির বিশেষ ভূমিকা। শাওনের এ বক্তব্য রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বলপ্রয়োগ মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ।

মতবাদ অনুসারে শক্তি প্রয়োগই রাষ্ট্রের মূল ভিত্তি। মতবাদটি 'দ্বন্দ্ব ও লড়াইয়ের প্রাকৃতিক আইন' এবং 'যোগ্যতমের টিকে থাকা'-এ দুটি তত্ত্বের ওপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে। এ মতবাদ অনুসারে সবল ব্যক্তি দৈহিক শক্তির জোরে দুর্বলদের পরাভূত করে গোত্রপ্রধান হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে একই ধারায় শক্তিশালী গোত্র আক্রমণ চালিয়ে দুর্বল গোত্রসমূহকে পরাজিত করে নিজেদের অধীনে আনে এবং বিজয়ী গোত্রপ্রধান নিজেদের ও দখলকৃত উভয় এলাকাকে একত্রিত করে তার অধীন জনগোষ্ঠীর শাসকরূপে নিজেকে ঘোষণা দেন। আর এভাবেই রাষ্ট্রের উৎপত্তি হয়। এ মতবাদ অনুসারে বল প্রয়োগ যেমন রাষ্ট্র সৃষ্টির মূলে, তেমনি সৃষ্ট রাষ্ট্রের টিকে থাকার জন্যও বল প্রয়োগ অপরিহার্য।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এ মতবাদের সমালোচনায় বলেছেন, রাষ্ট্রের উৎপত্তির মূলে বল কম- বেশি ক্রিয়াশীল থাকতে পারে। তবে কেবল বলই মানুষকে কোনো বিশেষ রাষ্ট্রনায়কের অধীন একত্রিত করতে পারে না। এর জন্য প্রয়োজন জনসমর্থন। অর্থাৎ জনসমর্থনই রাষ্ট্রের প্রকৃত ভিত্তি, বল নয়। সুতরাং উক্ত রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে একমত হয়ে আমিও বলতে চাই, বল প্রয়োগ মতবাদ রাষ্ট্র সৃষ্টির যথার্থ মতবাদ নয়।

5 views

Related Questions