1 Answers

উদ্দীপকে আরিফের প্রস্তাবটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। 

আধুনিক বিশ্বে ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ পেশা। আর যে দেশের ব্যবসা- বাণিজ্য যত বেশি উন্নত সে দেশ অর্থনৈতিক দিক থেকে তত উন্নত।

উদ্দীপকের আরিফ শাহবাগের একজন সফল ফুল ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের জন্য মূলধন বিনিয়োগ করে ব্যবসায় শুরু করেছিলেন। ব্যবসায় হতে যে মুনাফা অর্জিত হয় তা তিনি একাই ভোগ করেন। ব্যবসায়ের মালিক হওয়ায় তিনিই ব্যবসায় পরিচালনা করেন। যদি তিনি তার ব্যবসায়ের জন্য সোবহানকে অংশীদার হিসেবে নিয়ে ব্যবসায় করেন তাহলে ব্যবসায়ের অংশীদার বাড়বে এবং মুনাফাও ভাগ হয়ে যাবে। এতে ব্যবসায় পরিচালনা করতে ব্যর্থও হতে পারেন। এমনকি ব্যবসায় মুনাফা নিয়ে সোবহানের সাথে আরিফের ঝামেলাও হতে পারে এবং ব্যবসায়ের গোপনীয়তা প্রকাশ পেতে পারে। আরিফ এসব চিন্তা করেই ব্যবসায় থেকে লাভ-লোকসান যাই হোক মাস শেষে দুই হাজার টাকা দিবেন এ শর্তে মূলধন গ্রহণ করেন।

সুতরাং বলা যায়, ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যবসায়ী ঋণ নিতে পারে। তাই আরিফের প্রস্তাবটি যথার্থ হয়েছে।

5 views

Related Questions