1 Answers

'শামসুন্নাহারের মতো প্রত্যেক মা তার ছেলেকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখতে সক্ষম' আমি এ বক্তব্যের সাথে একমত।

পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের জীবনের আচরণকে প্রভাবিত করে। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবারের মধ্য থেকেই অর্জন করি। পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো পিতামাতার সাথে শিশুদের সম্পর্ক। পিতামাতা এবং শিশুদের মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্যে খুবই প্রয়োজনীয়। আর এক্ষেত্রে একজন সচেতন মা তার সন্তানদের অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখতে পারেন। পিতামাতা শিশুর সবচেয়ে কাছের মানুষ। আবার পিতামাতা এ দুজনের মধ্যে অধিকতর কাছের হলেন মা। স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতেই। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। মা শৈশবে যেসব অভ্যাসের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর পরবর্তী জীবনের আচরণে এর প্রভাব লক্ষ করা যায়। যেমন- মায়ের ঘুমপাড়ানি গান, বর্ণ, ছড়া, শিক্ষা ইত্যাদি অনেক বিষয়ই আমরা অতীত অভিজ্ঞতা ও শিখনের ফল হতে নিজ পরিবারে প্রয়োগ করি।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, উপযুক্ত শিক্ষার মাধ্যমে শামসুন্নাহারের মতো প্রত্যেক মা তার সন্তানদেরকে যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখতে সক্ষম।

5 views

Related Questions