1 Answers
উদ্দীপকে শাওনের ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা থাকায় তিনি উক্ত কার্ড ব্যবহার করতে পারবেন।
নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা পদ্ধতি। এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয় বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত।
উদ্দীপকের শাওন যমুনা ফিউচার পার্ক থেকে জিন্স প্যান্ট ক্রয় করার জন্য নগদ অর্থের পরিবর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এ কার্ড ব্যবহারের জন্য তিনি ব্যাংকে টাকা জমা রাখেন। তিনি জমাকৃত অর্থ শেষ হয়ে গেলেও এই কার্ডের মাধ্যমে কেনাকটা করতে পারবেন।
ব্যাংক ঋণ গ্রহণের সামর্থ্য রয়েছে এমন- মর্যাদাবান গ্রাহকদেরকে চুম্বকীয় শক্তিসম্পন্ন এক ধরনের প্লাস্টিক কার্ড প্রদান করে যাকে ক্রেডিট কার্ড বলা হয়। একজন গ্রাহককে কত টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। শাওন তার ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও এ ক্রেডিট সীমা থেকে নির্দিষ্ট দোকান বা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয়ের পর মূল্য পরিশোধের জন্য ব্যবহার করতে পারবেন, যা তিনি প্যান্ট ক্রয়ের ক্ষেত্রে করেছেন। এছাড়া তিনি এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারেন। সুতরাং বলা যায়, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা প্রদান করায় শাওন তার ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও এই কার্ড ব্যবহার করতে পারবেন।