1 Answers

উদ্দীপকে জনাব আঃ রহমান সাহেব তার প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করে 'কার্যকর যোগাযোগের অনুপস্থিতি' পরিস্থিতি মোকাবিলা করতে পারে।

উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা যেমন ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি এখন অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। এই পদ্ধতিতে একটি বিভাগ অন্য একটি বিভাগের সাথে অতি দ্রুত যোগাযোগ রক্ষা করতে পারে। অনেক সময় প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয়। ইলেক্ট্রনিকভাবে যোগাযোগ করা হলে খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারা যায় এবং খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। প্রতিষ্ঠানের অপচয় রোধ, কম সময় এবং সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। আর এই পদ্ধতিতে বিশেষ গোপন নাম্বার দ্বারা এটি নিয়ন্ত্রিত করা যায় বলে তথ্যসমূহ অতি নিরাপদে থাকে এবং প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা পায়।

উদ্দীপকের জনাব আঃ রহমান একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মী ও বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন। যোগাযোগের উন্নত প্রযুক্তির অভাবে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে তিনি মনে করেন। সুতরাং বলা যায়, জনাব আঃ রহমান তার প্রতিষ্ঠানে কার্যকর যোগাযোগের অনুপস্থিতি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। 

তাই বলা যায়, জনাব আঃ রহমান সাহেব তার প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করলে সৃষ্ট সমস্যা হতে পরিত্রাণ পাবেন।

4 views

Related Questions