1 Answers

উদ্দীপকে ডেবিট কার্ডের উল্লেখ করা হয়েছে।

ব্যাংক জমা থেকে অর্থ উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে, তাকে ডেবিট কার্ড বলে।

উদ্দীপকে জনাব ইসলাম একজন ব্যবসায়ী। তিনি ঢাকা থেকে মাল কিনে টাকা পরিশোধ করার জন্য ডেবিট কার্ড ব্যবহার করেন। ব্যাংকে নিজস্ব ব্যালেন্স জমা থাকায় ২৪ ঘণ্টার যেকোনো সময় ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের আলাদা PIN নম্বর থাকে। যা ব্যবহার করে এর গ্রাহক এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও ফান্ড ট্রান্সফার করতে পারে। তাই উদ্দীপকে যে কার্ড ব্যবহার করেন সেটি একটি ডেবিট কার্ড।

4 views

Related Questions