উদ্দীপকে তদন্ত কমিটি গঠন তথ্য প্রবাহের ধরন অনুযায়ী কোন ধরনের যোগাযোগের অন্তর্গত? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে তদন্ত কমিটি গঠন তথ্য প্রবাহের ধরন অনুযায়ী নিম্নগামী যোগাযোগের অন্তর্গত।
সংগঠন কাঠামোর উর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে উলম্ব যোগাযোগ বলে। বার্তা প্রবাহের ভিত্তিতে উলম্ব যোগাযোগকে তিনভাগে ভাগ করা যায়। যথা (১) নিম্নগামী যোগাযোগ (২) উর্ধ্বগামী যোগাযোগ (৩) কৌনিক যোগাযোগ। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তনদের সাথে যোগাযোগ করেন তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলে। এরূপ যোগাযোগে সংবাদ প্রবাহ নিম্নগামী হয়। এরুপ যোগাযোগের মাধ্যমে উর্ধ্বতন নির্বাহীগণ প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম, নীতি ইত্যাদি অবহিত করেন।
উদ্দীপকে দেখা যায়, একটি পেপার মিলের গুদামঘরে আগুন লেগে ১,০০০ রিম কাগজ পুড়ে যায়। অতপর উক্ত পেপার মিলে ব্যবস্থাপক মি. কবির ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এবং ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত কমিটির ও সদস্য হলেন স্টোর ম্যানেজার, সহকারী কর্মী ব্যবস্থাপক ও সহকারী উৎপাদন ব্যবস্থাপক। মি. কবির হলেন পেপার মিলের ব্যবস্থাপক অর্থাৎ ঊর্ধ্বতন আর কমিটির ৩ সদস্য হলেন অধস্তন। তাই মি. কবির কমিটির গঠনের মাধ্যমে কমিটির সদস্যদের নির্দেশ প্রদান করলেন। যেহেতু পেপার মিলের উর্ধ্বতন মি. কবির কর্তৃক অধস্তনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে তদন্ত কমিটি গঠন তথ্য প্রবাহের ধরন অনুযায়ী নিম্নগামী যোগাযোগের অন্তর্গত।