উদ্দীপকে উল্লিখিত 'চৌধুরী লিগ্যাল এইড'-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'চৌধুরি লিগ্যাল এইড'-এর কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবাকর্ম শাখার অন্তর্গত।
অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবিগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করে থাকেন। এদের কাজ সাধারণভাবে ব্যবসায়ের আওতাধীন মনে হলো প্রকৃত পক্ষে তা পেশা বা বৃত্তি হিসেবে গণ্য হয়। ব্যবসায় বর্তমান বিশ্ব সভ্যতায় এটি ব্যাপক আওতাবিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি।
উদ্দীপকের জনাব আকিব চৌধুরি এলএলবি পাশ করে কারও অধীনে চাকরি না করে তিনি 'চৌধুরী লিগ্যাল এইড' নামে একটি ফার্ম গঠন করেন। প্রতিষ্ঠানটিকে সাধারণভাবে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান মনে হলেও প্রকৃতপক্ষে এটি প্রত্যক্ষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অল্প দিনের মধ্যেই তিনি গ্রাহকদের ব্যাপক প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন। তাই বলা যায় জনাব আকিব চৌধুরির প্রতিষ্ঠানটি একটি প্রত্যক্ষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।