1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। 'মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বণ্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। আর ব্যবসায়ের উৎপাদনসংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বণ্টনসংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বণ্টনের ক্ষেত্রে ক্রয়-বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য হয়। শিল্পে উৎপাদিত পণ্য ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌছানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। আর বাণিজ্যের আওতাভুক্ত বিষয় হলো পণ্য বিনিময়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে।

উদ্দীপকে দেখা যায়, 'মিনা বাজার' ঢাকা শহরে অনেকগুলো আউটলেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করে। আর বিক্রয়ের উদ্দেশ্যে অসংখ্য সরবরাহকারীর নিকট থেকে উক্ত প্রতিষ্ঠান পণ্য সংগ্রহ তথা ক্রয় করে। উক্ত প্রতিষ্ঠানটি নিজেরা পণ্য উৎপাদন করে না। তবে প্রতিষ্ঠানটি পণ্য ক্রয় করে তা বিক্রয় করে। অর্থাৎ উত্ত প্রতিষ্ঠানটি পণ্য ক্রয়-বিক্রয় তথা ট্রেড বা পণ্য বিনিময় কাজের সাথে জড়িত যা ব্যবসায়ের বাণিজ্য শাখার কাজের আওতাভুক্ত।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মিনা বাজার কার্যক্রমের বিচারে ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।

5 views

Related Questions