প্রথম অবস্থায় আরমান সাহেব পদ্ধতি অনুযায়ী যোগাযোগের কোন উপায় ব্যবহার করেছেন?-ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
প্রথম অবস্থায় আরমান সাহেব পদ্ধতি অনুযায়ী লিখিত যোগাযোগ ব্যবহার করেন।
লিখিতভাবে সংঘটিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে। এরূপ যোগাযোগে শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ সংবাদ লিখে তা প্রাপকের নিকট প্রেরণ করা হয় যা পাঠ করে প্রাপক এর মর্মার্থ উপলব্ধি করেন। লিখিত যোগাযোগ একটি আনুষ্ঠানিক প্রকৃতির যোগাযোগ। তাই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আদেশ-নির্দেশ ইত্যাদি অধস্তনদেরকে জানানো এবং অধস্তনগণ কর্তৃক তাদের সমস্যা, প্রতিক্রিয়া, সুপারিশ ইত্যাদি উর্ধ্বতনদের জানানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরূপ যোগাযোগ ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়। লিখিত যোগাযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- চিঠি, ই-মেইল বার্তা, ওয়েব পেজ, ক্ষুদ্র বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি।
উদ্দীপকে ফাইম সিরামিক, নীলগঞ্জ শাখার ব্যবস্থাপক আরমান সাহেব প্রধান অফিসের প্রেরিত সকল তথ্য, সংবাদ বিজ্ঞপ্তি ও চিঠির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেন। তাছাড়া গুরুত্বপূর্ণ অর্ডার ও নির্দেশনা নোটিশ বোর্ডে টাঙ্গান ও শাখা ব্যবস্থাপকদের কপি প্রধান করেন। এ থেকে বুঝা যায়, আরমান সাহেব প্রথম অবস্থায় লিখিত যোগাযোগ ব্যবহার করেন।