1 Answers

উদ্দীপকে জনাব সাকিব যোগাযোগের মাধ্যম হিসেবে মৌখিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন।

মৌখিক কথাবার্তা বা আলাপ-আলোচনার মাধ্যমে দুই বা ততোধিক পক্ষের মধ্যে যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, তাকে মৌখিক যোগাযোগ বলে।

উদ্দীপকে জনাব সাকিব যোগাযোগের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন। মৌখিক যোগাযোগ সাধারণত সামনা-সামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এরূপ যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে। উল্লেখ্য যে, জনাব সাকিব তার প্রতিষ্ঠানের বিক্রয় হঠাৎ করে কমে যাওয়ায় সারাদেশের আঞ্চলিক ব্যবস্থাপকদের সাথে মৌখিকভাবে আলোচনার সিদ্ধান্ত নিলেন। তাই বলা যায়, জনাব সাকিব যোগাযোগের মাধ্যম হিসেবে মৌখিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন।

4 views

Related Questions