1 Answers

নীরবতা একধরনের শব্দবহির্ভূত যোগাযোগ মাধ্যম। 

মৌখিক বা লিখিত কোনো ভাষা ব্যবহার না করে অঙ্গভঙ্গি, স্পর্শ, হাসি-কান্না, আকার-ইঙ্গিত প্রভৃতি মাধ্যম ব্যবহার দ্বারা যোগাযোগ করাকে শব্দবহির্ভূত যোগাযোগ বলে। তেমনি নীরবতা একটি শব্দবহির্ভূত যোগাযোগ। মানুষের নীরবতা কোনো সংবাদের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক অর্থ বহন করতে পারে। যেমন- শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের নীরবতা দ্বারা বোঝা যায় তারা খুব মনোযোগের সাথে শিক্ষকের কথা শুনছে অথবা ক্লাসের বিষয়বস্তু কিছুই বুঝতে পারছে না। এখানে নীরবতার মাধ্যমে একটি যোগাযোগ বার্তা পৌছানো হয়েছে।

6 views

Related Questions