1 Answers
প্রতিষ্ঠানটির এ ধরনের সভা আহ্বান করার পেছনে যোগাযোগ ফলাবর্তন গুণাবলি অধিকতর ভূমিকা পালন করে।
ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়। ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে বুঝায়। সংবাদ প্রাপ্তির পর প্রাপক সে সংবাদ বিশ্লেষণ ও উপলব্ধি করে সংবাদের প্রত্যুত্তর এবং স্বীয় মনোভাব সংবাদ প্রেরকের নিকট প্রেরণ করে। এতে প্রেরক প্রাপকের মনোভাব বা উত্তর জানতে পারে। ফলাবর্তন প্রক্রিয়ার ফলে তাৎক্ষণিক তথ্য, মতামত ইত্যাদি বিনিময় হওয়ায় সভা সফল হয়।
উদ্দীপকে মাইক্রোসফট একটি বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি। সারা বিশ্বে প্রতিষ্ঠানটির অসংখ্য আঞ্চলিক অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিমাসে আঞ্চলিক প্রধানদের নিয়ে সভার আয়োজন করে। আঞ্চলিক প্রধানগণ স্ব-স্ব কর্মস্থলে বসেই এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে সরাসরি এ সভায় অংশগ্রহণ করেন। সেখানে তারা নিজেদের মূল্যবান তথ্য উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামত দেয়। এতে আঞ্চলিক কর্মকর্তাদের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যাতায়াতের প্রচুর ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সময় লাঘব হয়ে থাকে। ব্যয় হ্রাসের কারণে পণ্যের দামও তুলনামূলকভাবে কম হয়। এক্ষেত্রে যোগাযোগের ফলাবর্তন প্রক্রিয়ার গুণাবলি অধিকতর ভূমিকা পালন করেছে।
সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সভা আহ্বান করে ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়া দ্বারা মূল্যবান তথ্য উপস্থাপন ও মতামত বিনিময়ের মাধ্যমে সভাকে সফল করে তুলতে ফলাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।