1 Answers

মি. জিয়াং যোগাযোগের ভাষাগত নীতিটি উপেক্ষা করেছেন। সুষ্ঠু যোগাযোগের ক্ষেত্রে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিকভাবে ভাষা ব্যবহার না করতে পারলে যোগাযোগ কর্মীদের বোধগম্য হয় না এবং এর উদ্দেশ্যে ব্যাহত হতে পারে।

উদ্দীপকে গ্যাসকো একটি বিদেশি গ্যাস উত্তোলনকারী কোম্পানি। উক্ত কোম্পানিতে মি. জিয়াং ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের লিখিত ও মৌখিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রে দুর্বোধ্য ইংরেজি ভাষা ব্যবহার করেন। ফলে কর্মীদের এ ভাষা বোঝা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। এতে বোঝা যায়, গ্যাসকো কোম্পানিতে মি. জিয়াং যোগাযোগের ভাষাগত নীতিটি উপেক্ষা করেছেন।

5 views

Related Questions