1 Answers

১০% মূল্য হ্রাসের বিষয়টি জানানো বার্তা প্রবাহের ভিত্তিতে লিখিত যোগাযোগ। শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও বিনিময় করা হলে তাকে লিখিত যোগাযোগ বলে। লিখিত যোগাযোগের সংবাদ পাঠ না করে এর মর্মার্থ উপলব্ধি করা যায়। এরূপ যেগাযোগে ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়।

প্রতিযোগী কোম্পানিগুলো পণ্যমূল্য কমানোর ফলে মাঠ পর্যায়ে বিক্রয়কর্মীরা নানান প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি যথানিয়মে শীর্ষ নির্বাহীদের গোচরীভূত করায় পরিচালক পর্ষদ পষ্যমূল্য ১০% হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবস্থাপক মি. ইমরুল ম্যানেজিং ডিরেক্টর থেকে এরূপ নির্দেশ পাওয়ার পর বিক্রয় ব্যবস্থাপককে অবগত করেন। বিক্রয় ব্যবস্থাপক আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপককে তা অবগত করে বার্তা দিলেন। এখানে লিখিত যোগাযোগ প্রয়োগ করা হয়েছে। কারণ এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে লিখিত আকারে অনুমোদন আকারে বার্তা প্রেরণ করে থাকে। যা মৌখিক যোগাযোগে সম্ভব নয়। তাই বলা যায়, উদ্দীপকে ১০% মূল্য হ্রাসের বিষয়টি লিখিত যোগাযোগের মাধ্যমে বার্তা প্রেরণ করেন।

4 views

Related Questions