উদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে অনানুষ্ঠানিক নেতৃত্ব বা নেতা বলা যায়। একসাথে কাজ করতে বা চলতে গিয়ে বিভিন্ন কারণে যে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয় তা থেকে সৃষ্ট নেতৃত্বকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো কর্তৃত্ব বা ক্ষমতা না থাকলেও দলভুক্ত সদস্যদের ওপর তারা যথেষ্ট প্রভাববিস্তার করে। প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে কোনো সৎ, বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্বের মর্যাদায় আসীন করা হয়। উদ্দীপকে প্রাইম কোম্পানি লি. এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে সৎ, বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্বের মর্যাদায় আসীন করা হয়। উদ্দীপকে জসাব মোস্তাফিজ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বলে তাকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সুতরাং জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে অনানুষ্ঠানিক নেতৃত্ব বা নেতা বলা যায়।