1 Answers
উদ্দীপকে বর্ণনা অনুযায়ী মি. কবির এন্ড সন্স ই-মেইলের মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন।
এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্য দিয়ে অন্য কম্পিউটারের যোগাযোগ করাকে ই-মেইল বলে।
উদ্দীপকে মি. কবির এন্ড সন্স ই-মেইলের মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন। তিনি আমেরিকায় হেড অফিস খুলে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায় করেন। প্রতিটা দেশে তার প্রতিনিধি রয়েছে। তিনি সবসময়ই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রতিনিধিদের সাথে ই-মেইলের সাহায্যে বার্তার আদান-প্রদান করেন। কারণ ই-মেইল 'ব্যবস্থায় কম্পিউটারের সহায়তায় বিশ্বের যেকোনো স্থানে অত্যন্ত দ্রুততার সাথে চিঠিপত্র, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি আদান-প্রদান করা যায়। এক্ষেত্রে ই-মেইল যোগাযোগে বার্তা প্রেরক ও প্রাপক উভয়েরই সুনির্দিষ্ট ই-মেইল ঠিকানা থাকা আবশ্যক। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মি. কবির এন্ড সন্স ই-মেইলের মাধ্যমে বিভিন্ন দেশে তার প্রতিনিধিদের সাথে বার্তা আদান-প্রদান করেন।