1 Answers

উদ্দীপকে কর্মজীবী নারীর আবাসন ও যাতায়াত সমস্যার ইঙ্গিত রয়েছে।

যেসব নারী কর্মসূত্রে এলাকার বাইরে যান তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সমস্যা। বিশেষ করে অবিবাহিত নারীদের ক্ষেত্রে এ সমস্যা প্রকট। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বাড়ির মালিকগণ বেশির ভাগ ক্ষেত্রেই অবিবাহিত কর্মজীবী নারীদের কাছে বাড়ি ভাড়া দিতে নারাজ। ফলে নিজের আবাসনের ব্যয় বহনে সক্ষম। অনেক কর্মজীবী নারীকেই বসবাসের জন্য আত্মীয়স্বজন বা পরিচিতজনের দ্বারস্থ হতে হয়।

উদ্দীপকেও দেখা যায়, রাজশাহী থেকে চাকরির কারণে ঢাকায় আসা অবিবাহিত দীপিকা অফিসের আশপাশে বাড়ি ভাড়া না পেয়ে তার চাচার বাসায় থেকে অফিস করছে। দীপিকার চাচার বাসা অফিস থেকে দূরে হওয়ার কারণে রাস্তাঘাটেও সে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছে, যা কর্মজীবী নারীর যাতায়াত সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা যাতায়াতের পথেও অনেক সময় কর্মজীবী নারীদেরকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন- বাসে চলাচলের ক্ষেত্রে পরিবহন কর্মীদের অনীহা লক্ষ করা যায়। এছাড়া তাদের অনেকেই যাতায়াতের পথে যৌন হয়রানিরও শিকার হয়।

5 views

Related Questions