1 Answers

উদ্দীপকে বাংলাদেশের শহুরে সমাজের ইঙ্গিত রয়েছে। কেননা উদ্দীপকে বর্ণিত লিমা বাংলাদেশের এমন একটি এলাকায় বসবাস করে যেখানে চিকিৎসার জন্য হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল রয়েছে যা শহুরে সমাজকে নির্দেশ করে। কারণ গ্রামাঞ্চলে কোনো উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ গড়ে ওঠেনি যা শহরে বিদ্যমান। এছাড়া লিমার বসবাসরত এলাকায় উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা শহুরে সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সামাজিক উপাদান হওয়া সত্ত্বেও এই শিক্ষা অর্জনের জন্য গ্রামীণ সমাজের সদস্যরা শহুরে সমাজের ওপর নির্ভর করে থাকে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত উন্নত ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শহরেই অবস্থিত। আবার শহুরে সমাজের ক্ষেত্রে দেখা যায়, সেখানে মানুষ উন্নত জীবনযাত্রা বজায় রাখে। শহরের মানুষের ব্যবহার্য জিনিসপত্র অনেকটাই আধুনিক ও উন্নত যা লিমার বসবাসরত এলাকার সাথেও সাদৃশ্যপূর্ণ। তাছাড়া লিমার বসবাসরত এলাকাতেও আধুনিক ও উন্নতমানের ব্যবহার্য জিনিসপত্রের সমাহার রয়েছে।

5 views

Related Questions