উদ্দীপকে সামাজিক পরিবর্তনে কোন বিষয়ের নেতিবাচক প্রভাবের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের ইঙ্গিত রয়েছে।
বিশ্বায়ন হলো আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্ক স্থাপন। আর এই বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উৎপাদন প্রক্রিয়ায় বিশেষ করে কৃষি উৎপাদনের ওপর অধিকমাত্রায় চাপ প্রয়োগ করা হচ্ছে। শুধু তাই নয় এই বিশ্বায়নের কারণে মানুষের ভোগ প্রবণতারও পরিবর্তন হচ্ছে। এই উৎপাদন ও ভোগ প্রবণতার জন্য অধিকমাত্রায় বর্জ্য তথা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ অধিকতর হুমকির সম্মুখীন হয়ে পড়েছে যা পরিবেশের ওপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, পরিবেশ দূষণ নিয়ে লেখা সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট পড়ে সুবর্ণ জানতে পারে, আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ সংযোগ ও সম্পর্ক স্থাপিত হয়েছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ায় বিশেষ করে কৃষি উৎপাদনের ওপর অধিকমাত্রায় চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া মানুষের ভোেগ প্রবণতারও পরিবর্তন হচ্ছে। এই উৎপাদন ও ভোগ প্রবণতার জন্য অধিকমাত্রায় বর্জ্য তথা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ অধিকতর হুমকির সম্মুখীন হয়ে পড়েছে যা পরিবেশের ওপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাবকে নির্দেশ করে।
সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, উদ্দীপকে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের প্রতি ইঙ্গিত রয়েছে।