1 Answers
অর্পার বাবার বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার ইঙ্গিত রয়েছে।
আমরা জানি, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের গলদ তথা সামাজিক সমস্যাবলি চিহ্নিত করা যায়। অর্থাৎ যেকোনো রকমের সমাজসংস্কার বা সামাজিক সমস্যা দূর করতে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন হয়। কারণ, সমাজবিজ্ঞান সামাজিক সমস্যার কারণ, স্বরূপ ও প্রভাব খুঁজে বের করে। যা সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে সহায়তা করে। উদ্দীপকে দেখা যায়, সমাজে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা অর্পাকে খুব পীড়া দেয়। তাই সে এসব সামাজিক সমস্যার প্রকৃতি চিহ্নিত করে তা দূর করার পদক্ষেপ গ্রহণ করতে চায়। বিষয়টি অর্পা তার বাবার সাথে আলোচনা করলে তার বাবা বলেন, এ কাজের জন্য একটি বিষয় পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অর্পার বাবার এ বক্তব্য মূলত সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের প্রয়োজনীয়তাকেই নির্দেশ করে।