কামাল হোসেনের সরিষার তৈলের অনুরূপ তৈল বাজারে ছাড়ায় তার কীরূপ সমস্যা সৃষ্টি হয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
কামাল হোসেনের অনুরূপ সরিষার তৈল বাজারে ছাড়ায় আইনগত ভিত্তির অভাবে আর্থিক ক্ষতি হয়।
কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকেই ট্রেডমার্ক বলে। রেজিস্ট্রিকৃত ট্রেডমার্কের অধিকারী উক্ত ট্রেডমার্কের ব্যবহারের জন্য একচেটিয়া অধিকার লাভ করে। ট্রেডমার্ক নিবন্ধন করা থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত সুবিধা পায়। কিন্তু নিবন্ধন না করা থাকলে আইনগত কোনো সুবিধা পাওয়া যায় না।
উদ্দীপকের কামাল হোসেন খুলনায় 'কবুতর মার্কা' সরিষার তৈল উৎপাদন করে আসছেন। তার উৎপাদিত সরিষার তৈল গুণে ও মানে অতুলনীয় হওয়ায় জনপ্রিয়তা লাভ করে। অন্যদিকে, কুষ্টিয়ার একটি কোম্পানি একই নামে বাজারে সরিষার তৈল ছাড়লে কামাল হোসেনের বিক্রয় হ্রাস পায় এবং তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ ব্যাপারে কামাল হোসেন আদালতের শরণাপন্ন হওয়া সত্ত্বেও ট্রেডমার্ক রেজিস্ট্রিভুক্ত না থাকায় প্রতিকার না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।