1 Answers
আহসানের রোগাক্রান্ত হওয়ার জন্য সদর্থক শর্তের পাশাপাশি নঞর্থক শর্তগুলোও সমানভাবে দায়ী। কেননা কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। কারণের শর্তগুলোকে দুইভাগে ভাগ করা যায়। যথা- 'সদর্থক শর্ত' এবং নঞর্থক শর্ত। যেসব শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় তাকে সদর্থক শর্ত বলে। কোনো কার্যকে উৎপাদন করতে সদর্থক শর্তাবলির উপস্থিতি না থাকলে এবং নঞর্থক শর্তগুলো উপস্থিত থাকলে ঐ কারণের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভম্ব নয়। উদ্দীপকে বন্যার কারণে আহসান রোগাক্রান্ত হলো। এখানে রোগাক্রান্ত হওয়া হলো কার্য। কারণ হিসেবে আমরা অনেকগুলো শর্তের উল্লেখ পাই। যথা- বন্যা, নোংরা পরিবেশ, বিশুদ্ধ পানীয়ের অভাব ইত্যাদি হলো সদর্থক শর্ত, কারণ এগুলোর উপস্থিতিতে আহসান রোগাক্রান্ত হয়েছে। অন্যদিকে, কিছু শর্ত রয়েছে যাদের অনুপস্থিতিতে আহসান রোগাক্রান্ত হয়। যথা সুস্থ পরিবেশ, প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ততা প্রভৃতি।