1 Answers
সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসবই কেবল দায়ী নয়।
বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন- বাংলাদেশে সমকালীন সময়ে প্রাকৃতিক কারণে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছে।
মৌল কাঠামোর পরিবর্তনই সমাজের অন্যান্য বিষয়ের পরিবর্তন ঘটিয়ে থাকে।
এছাড়া শিক্ষা যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার দূর করে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। বর্তমানে অর্থব্যবস্থার পরিবর্তনের ফলে মানুষের আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যায়। এছাড়া গণমাধ্যম, আন্দোলন, মহৎব্যক্তির ভূমিকা, বিজ্ঞান, সাংস্কৃতিক পরিবর্তন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অতিরিক্তি জনসংখ্যা, উৎপাদন ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতি মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনে।
অতএব আমরা বলতে পারি যে, সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসব বা সাংস্কৃতিক কারণ ছাড়া উপরি-উত্ত কারণগুলোও দায়ী।