1 Answers

উদ্দীপকে 'খ' দেশটির অশান্তির জন্য ইজমা সম্পর্কে রাষ্ট্রপ্রধানের অজ্ঞতা দায়ী।  ইসলামি শরিয়ত অনুসারে জীবন পরিচালনার জন্য কুরআন ও হাদিসের জ্ঞান থাকা আবশ্যক। একইভাবে ইজমা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। ইজমাভিত্তিক বিষয়ে যদি রাষ্ট্র প্রধানের অজ্ঞতা থাকে তাহলে তার গৃহীত সিদ্ধান্ত সর্বজন গ্রহণযোগ্য হবে না এবং দেশে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। উদ্দীপকে এ ধরনের দৃষ্টান্ত লক্ষ করা যায়।

'খ' দেশটির রাষ্ট্রপ্রধান একনায়কতান্ত্রিক হওয়ায় সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের মতামত প্রাধান্য দেননি। এটির ফলে ইজমার শর্ত লঙ্ঘিত হয়েছে, যা সমাজ বা দেশে অশান্তি সৃষ্টির ইঙ্গিত দেয়। কুরআন ও হাদিস বিষয়ে যার সঠিক ধারণা আছে সে ইজমাকে বৈধতা দেয় এবং বিভ্রান্তিমূলক বিষয়ে আলিমগণের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব দেয়। উদ্দীপকে 'খ' দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এমনটি দেখা যায়নি মূলত তার অজ্ঞতার ফলে। এতে রাষ্ট্রে দীর্ঘমেয়াদি অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইজমাভিত্তিক শাসন পরিচালিত না হওয়ায় প্রতীয়মান হয় যে, দেশটির রাষ্ট্রপ্রধান যেমন ইসলামি শরিয়ত অনুসরণ করেন না, তেমনি এ সংক্রান্ত বিষয়ে গভীর জ্ঞানও রাখেন না।

ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে 'খ' দেশের রাষ্ট্র প্রধানের জন্যই দেশটিতে অশান্তি বিরাজ করছে- যার মূলে রয়েছে ইজমা সংক্রান্ত জ্ঞানের অভাব।

5 views

Related Questions