1 Answers

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মহান আল্লাহর বিধান মোতাবেক কতিপয় দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। ইসলামি রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক আদর্শিক রাষ্ট্র। এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়ে থাকে তাকওয়ার ভিত্তিতে এবং তিনি উত্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর সম্মানিত ব্যক্তি। মূলত ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক স্বয়ং আল্লাহ। রাষ্ট্রপ্রধান বা শাসকবর্গ আল্লাহর খলিফা বা প্রতিনিধি। প্রতিনিধিত্ব সুচারুরূপে আঞ্জাম দিতে কতিপয় দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য হলো মহান আল্লাহর সার্বভৌমত্বের সংরক্ষণ করা, আল্লাহর আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা, রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের হিফাজত করা, বায়তুলমাল সংরক্ষণ করা, রাষ্ট্রের আয় বৃদ্ধি করা, বিদ্রোহ দমন করা, পথভ্রষ্টদের পথের দিশা দান করা ইত্যাদি।

বস্তুত ইসলামি রাষ্ট্রের সামগ্রিক সংরক্ষণ, নাগরিকের অধিকার নিশ্চিতকরণ, রাষ্ট্রের কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা, সর্বোপরি পবিত্র কুরআন ও সুন্নাহ অনুসারে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি পরিচালনা করাই ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য।

5 views

Related Questions