1 Answers

আমি মনে করি ইসলামি রাষ্ট্রব্যবস্থার অনুপস্থিতিই 'B' রাষ্ট্রে অশান্তির কারণ। কুরআন ও সুন্নাহর বিধি-বিধানের আলোকে গঠিত এবং পরিচালিত হওয়া রাষ্ট্রব্যবস্থাকে ইসলামি রাষ্ট্রব্যবস্থা বলা হয়। ইসলামি রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়। এটি একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, যে বিষয়গুলো 'B' রাষ্ট্রের ক্ষেত্রে অনুপস্থিত।

উদ্দীপকের 'B' রাষ্ট্রের জনগণের মধ্যে অশান্তি বিরাজ করছে। প্রায় সময়ই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। 'B' রাষ্ট্রের এ করুণ অবস্থা থেকে স্পষ্ট বোঝা যায়, সেখানে ইসলামি রাষ্ট্রব্যবস্থা অনুপস্থিত। কেননা ইসলামি রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান থাকলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। ইসলামি রাষ্ট্রব্যবস্থা কুরআন ও সুন্নাহর নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। সেখানে নাগরিকদের মৌলিক ও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়। মুসলিম ও অমুসলিম নাগরিকরা মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখে।

উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি রাষ্ট্রব্যবস্থা তথা কুরআন ও সুন্নাহর বিধিবিধানের অনুপস্থিতিই 'B' রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা, অশান্তি ও বিশৃঙ্খলার কারণ।

4 views

Related Questions