1 Answers

শায়লার কর্মকাণ্ড সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করেছে।

বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে দেশের সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। যেমন বাংলাদেশে বিদ্যমান আচার-অনুষ্ঠানেও ব্যাপকভাবে পরিবর্তন এসেছে। লক্ষ করা যেতে পারে আগে পহেলা বৈশাখ অনুষ্ঠান, চৈত্র সংক্রান্তি, পহেলা ফাল্গুন, নবান্ন উৎসব ইত্যাদি ঘটা করে পালন করা হতো। পারিবারিকভাবে উৎসব অনুষ্ঠানের আয়োজন চলত। কিন্তু সমকালীন সময়ে ঐ সব অনুষ্ঠানের পাশাপাশি ইংরেজি নববর্ষ বা 'হ্যাপি নিউ ইয়ার', থার্টি ফার্স্ট নাইট, ১৪ ফেব্রুয়ারির 'ভ্যালেন্টাইনস ডে', এপ্রিল ফুল ইত্যাদি অনুষ্ঠান জাঁকজমকভাবে আয়োজন করে পালন করা হচ্ছে।

শায়লা অত্যন্ত আনন্দের সাথে যে অনুষ্ঠান পালন করেছে তা হলো থার্টি ফাস্ট নাইট এবং হ্যপি নিউ ইয়ার। এই দিন দুটিকে আনন্দের জন্য শায়লা কেক কাটা, খাওয়া-দাওয়াসহ বাসার ছাদে অনুষ্ঠানের আয়োজন করে। অর্থাৎ, শায়লার ক্ষেত্রে আচার-অনুষ্ঠানের পরিবর্তন লক্ষ করা যায়।

তাই আমরা বলতে পারি যে, শায়লার কর্মকাণ্ড সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করেছে।

4 views

Related Questions