1 Answers

সেমিনারে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে মাছ চাষের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধির কথা আলোচিত হয়েছে।

ভৌগোলিক ও পরিবেশগত অনুকূল পরিবেশের কারণে বাংলাদেশে প্রাচীনকাল থেকেই মাছ চাষের প্রসারতা লাভ করেছে বলে ধারণা করা হয়। বাংলাদেশে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের আয়তন প্রায় পৌনে ৮ লক্ষ হেক্টর বা ২০ লক্ষ একর বা ৬০ লক্ষ বিঘা। বাংলাদেশে বদ্ধ জলাশয়ের মধ্যে পুকুরের আয়তন সবচেয়ে বেশি। শতকরা হিসাবে প্রায় ৪৭%। আয়তনের বিবেচনায় এর পরেই আসে চিংড়ি খামার, যা প্রায় ৩৪% এবং মৌসুমি জলাশয় ১৭%। বিরূপ প্রাকৃতিক পরিবেশে ও পলি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুকুর- ডোবা, হাওর ইত্যাদির মাছের প্রাকৃতিক প্রজনন ও অবাধ বিচরণের অনুপযোগী হয়ে পড়েছে। এ সকল জলাশয় সংস্কার, পুনঃখনন ও খননের মাধ্যমে উন্নয়ন করে দেশিয় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করা সম্ভব এবং এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন ও প্রযুক্তি ব্যবহার করে দীঘি, পুকুর, ধানক্ষেত ইত্যাদি বন্ধ জলাশয়ে মাছ চাষ করা হচ্ছে।

মাছ চাষে উপরে উল্লিখিত ক্ষেত্রের আয়তনের তথ্যের ভিত্তিতে বদ্ধ জলাশয়ে মাছ চাষের ফলে মাছের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি করা সম্ভব।

5 views

Related Questions