1 Answers
আদিল খাঁচায় কোয়েল পালন করেন। খাঁচা বানানোর ক্ষেত্রে আদিলকে কিছু বিশেষ দিক লক্ষ রেখে কাজ করতে হয়। কোয়েল পালনের জন্যে খাঁচার আকার ও আয়তন নির্দিষ্ট হতে হয়।
সাধারণ হিসাবে ৫০টি কোয়েল পালনের জন্যে খাঁচার দৈর্ঘ্য ১২০ সেমি, প্রস্থ ৬০ সেমি এবং উচ্চতা ২৫ সেমি আকারের হতে হয়। এক্ষেত্রে খাঁচার আয়তন হয় ১৮০০০০ ঘনসেমি। আদিল মোট ১০০ টি কোয়েল পালন করেন। এ কারণে তার দ্বিগুণ পরিমাণ জায়গার প্রয়োজন পড়ে।
সুতরাং, আদিলের কোয়েলের জন্যে মোট জায়গা লাগে ১৮০০০০ × ২ = ৩৬০০০০ ঘনসেমি। তিনি তার কোয়েলের খাঁচায় ৩ সপ্তাহ পর্যন্ত ৩ মিমি দৈর্ঘ্য
ও ৩ মিমি প্রস্থের ফাঁকা রাখেন। তবে কোয়েল পূর্ণবয়স্ক হলে ফাঁকার আকার হবে ৫ মিমি দৈর্ঘ্য ও ৫ মিমি প্রস্থের।
6 views
Answered