1 Answers

জসিম এক বছর বয়সের মাঝারি আকারের ৫০টি মেহগনির চারা রোপণ করেছেন। মাঝারি আকারের চারার জন্য তিনি নিম্নলিখিত হারে সার প্রয়োগ করেছেন-

সার

পরিমাণ

জৈব সার

৪ কেজি

ছাই

১ কেজি

ইউরিয়া

১৫০ গ্রাম

টিএসপি

৭৫ গ্রাম

এমওপি

৫০ গ্রাম

যেহেতু জসিম ৫০টি গাছ রোপণ করেছেন। সে হিসেবে মোট ২০০ কেজি জৈব সার, ৫০ কেজি ছাই, ৭.৫ কেজি ইউরিয়া, ৩.৭৫ কেজি টিএসপি এবং ২.৫ কেজি এমওপি সার প্রয়োগ করেন। তিনি গর্ত করার সময় গর্তের মাটি দু'ভাগে ভাগ করে নিয়েছেন। গর্তের উপরের দিকের মাটি ডানপাশে এবং নিচের দিকের মাটি বাম পাশে রেখেছেন। পরবর্তীতে ডানপাশের মাটি হতে আগাছা-শিকড় অপসারণ করে এ মাটির সাথে ইউরিয়া ব্যতীত সব সার মিশিয়ে সেই মাটি ১০-১৫ দিন ফেলে রেখেছেন। চারা রোপণের ২-৩ দিন পূর্বে মাটির সাথে ইউরিয়া সার মিশিয়েছেন। কেননা বেশিদিন আগে প্রয়োগ করা হলে ইউরিয়া সারের কার্যকারিতা কমে যায়। সবশেষে চারা রোপণের সময় তিনি গর্ত তৈরির উপরের ডান দিকের সারযুক্ত মাটি নিচে ও বাম দিকের অনুর্বর মাটি উপরের দিকে দিয়ে গর্ত ভরাট করেছেন। সুতরাং, বৈজ্ঞানিক উপায়ে জসিম তার জমিতে সঠিক মাত্রায় ও সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করেছেন।

5 views

Related Questions