1 Answers
চিত্র-ক এর প্রাণীটি হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল যা বাংলাদেশের নিজস্ব জাত। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
এ জাতের ছাগলের গায়ের রং সাধারণত কালো হয়। তবে সাদা, সাদা- কালো, খয়েরি ইত্যাদি রঙেরও হতে পারে। এ জাতের ছাগল আকারে ছোট এবং গায়ের লোম মসৃণ ও কোমল হয়। এদের পা খাটো, কান সোজা, শিং বাঁকা ও আকারে ছোট হয়।
পুরুষ ছাগল ও ছাগীর ওজন যথাক্রমে ২৫-৩৫ কেজি এবং ২০-৩০ কেজি হয়। এদের দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম, দৈনিক ১ লিটার দুধ দেয়। এদের মাংস ও চামড়া উন্নতমানের হয়। ৭-৮ মাস বয়স হলেই এরা প্রজননের উপযুক্ত হয় এবং ১৩-১৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। একটি ছাগী প্রতিবার ২ বা ততোধিক বাচ্চা প্রসব করে। এরা বেশ কষ্টসহিষ্ণু ও চঞ্চল প্রকৃতির হয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক।
6 views
Answered