1 Answers

উদ্দীপকে মি. সাকিব চৌধুরীর অপরাধটি হলো 'ভদ্রবেশী অপরাধ'। ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের পোশাককে ব্যবহার করে সংঘটিত করে থাকে। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, কপিরাইট ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে।

উদ্দীপকের মি. সাকিব চৌধুরীর তার কর্মরত প্রতিষ্ঠানের জন্য ক্রয়কৃত দ্রব্যসামগ্রীর প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করেন। যা একটি শাস্তিমূলক অপরাধ। অথচ অফিসের কাগজপত্র এমনভাবে তৈরি করেন যা থেকে মি. সাকিব চৌধুরীর এ প্রতারণা প্রমাণের কোনো উপায় নেই। তাই এটি একটি ভদ্রবেশী অপরাধ। পরিশেষে বলা যায়, মি. সাকিব চৌধুরীর অপরাধ হলো ভদ্রবেশী অপরাধ।

4 views

Related Questions