1 Answers
নিহাল চৌধুরীর কর্মকাণ্ডের মধ্য দিয়ে দু ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। তা হলো ভদ্রবেশী অপরাধ এবং ক্ষতিগ্রস্তবিহীন অপরাধ।
আমাদের দেশে কিছু সুপ্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন, যারা তাদের পেশাগত প্রক্রিয়ায় এমন কিছু অপরাধমূলক কাজ করে যেগুলো সাধারণ মানুষের দ্বারা সচরাচর করা সম্ভব নয়। এগুলো হলো ভদ্রবেশী অপরাধ। ভদ্রবেশী অপরাধ হলো আয়কর ফাঁকি, ঘুষ গ্রহণ, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান ইত্যাদি। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। এসব দিক বিচারে নিহাল' চৌধুরীর আয়কর ফাঁকি ও ঘুষ গ্রহণ প্রভৃতি কর্মকাণ্ড হলো দ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত।
আবার নিহাল চৌধুরী জুয়া খেলেন এবং মদ্যপান করেন, যা থেকে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু তার এ কর্ম দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হওয়ায় কেউ তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আনয়ন করে না। তাই তার এ অপরাধ হলো ক্ষতিগ্রস্তবিহীন অপরাধ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে দু ধরনের অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি সুস্পষ্টরূপে প্রতীয়মান হয়।