1 Answers

উদ্দীপকে চার ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।

কিছু সুপ্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন যারা তাদের পেশাগত প্রক্রিয়ায় এমন অপরাধমূলক কাজ করেন যেগুলো মানুষের দ্বারা করা সচরাচর সম্ভব নয়। যেমন-আয়কর ফাঁকি, জালিয়াতি, ঘুষ নেওয়া ইত্যাদি। এগুলোকে বলা হয় ভদ্রবেশী অপরাধ। আবার একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত অপরাধকে সংঘটিত অপরাধ বলা হয়। যেমন-জুয়া, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ইত্যাদি। এছাড়া সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধের উদাহরণ হচ্ছে সম্পত্তি আত্মসাৎ, চুরি, ছিনতাই, মারধর, মানহানি ইত্যাদি। ব্যক্তির স্বভাবজনিত কারণে স্বভাবজাত অপরাধ সংঘটিত হয়। যেমন-মিথ্যা কথা বলা।

উদ্দীপকে মাসুদ সাহেবের ঘুষ নেওয়া, আয়কর ঠিকমতো পরিশোধ না করা, জুয়া খেলা, মদ্যপান করা, বাবা-মাকে দেখাশোনা না করা, কাজের ছেলেকে মারধর করা, মিথ্যা কথা বলা যথাক্রমে ভদ্রবেশী অপরাধ, সংঘটিত অপরাধ, ব্যক্তির বিরুদ্ধে অপরাধ এবং স্বভাবজাত অপরাধের মধ্যে পড়ে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে মূলত চার ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।

4 views

Related Questions