1 Answers

অপরাধের ধরন অনুযায়ী উদ্দীপকের রেখার কর্মকাণ্ড কিশোর অপরাধ। কারণ বাংলাদেশে ১২-১৬ বা ১৭ বছর বয়সী ছেলে মেয়েদের কিশোর কিশোরী হিসেবে গণ্য করা হয়।

কিশোর বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। বিভিন্ন সমাজে কিশোর অপরাধীদের বয়স সম্পর্কে বিভিন্নতা লক্ষ করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ১২-১৬ বা ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকেই কিশোর অপরাধ বলে চিহ্নিত করা হয়। কিশোর কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ এবং আইন শৃঙ্খলার পরিপন্থি যে কোনো কাজকেই কিশোর অপরাধ বলে সনাক্ত করা হয়।

উদ্দীপকে দেখতে পাই, মাদক সেবনে বাঁধা দিতে গিয়ে ১৭ বছর বয়সী রেখার হাতে বাবা-মা খুন হন। তার এই অপরাধ কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ১২-১৬ বা ১৭ বছর বয়সীদের দ্বারা সংঘটিত অপরাধ কিশোর অপরাধ। যেহেতু রেখার বয়স ১৭ সেহেতু এটি কিশোর অপরাধের আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে কিশোর অপরাধের ধরন ফুটে উঠেছে।

4 views

Related Questions