প্রাণিসম্পদ কর্মকর্তা জহির হোসেনকে কীভাবে সুষম খাদ্য তৈরির নিয়মাবলি শিক্ষা দেন? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
প্রাণিসম্পদ কর্মকর্তা জহির হোসেনের ব্রয়লার মুরগির জন্য সুষম খাদ্য তৈরির পদ্ধতি শিক্ষা দেন।
প্রথমে তিনি গম বা ভুট্টাকে মেশিনে ভেঙে নিতে বলেন। এরপর খৈলকে ভালোভাবে গুঁড়া করে নিতে বলেন এবং খাদ্য উপকরণ মাপার পাল্লা ব্যবহারের পরামর্শ দেন। কর্মকর্তা খাদ্য উপাদান মিশ্রণের বা তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলেন। এসব কাজ সম্পন্ন করার পর তিনি বলেন, গম বা ভুট্টা ভাঙা মেপে মেঝেতে রাখতে হবে। তারপর ভুট্টা ভাঙার ওপর শুঁটকি মাছের গুঁড়া এবং তার উপর খৈল ও সয়াবিন মিল ঢালতে হবে। এভাবে সবগুলো উপকরণ একই স্থানে রাখার পর খাদ্যের স্তূপটিকে একটি পিরামিডের মতো দেখা যাবে। এবার ঝিনুকের গুঁড়া, হাড়ের গুঁড়া ও লবণ ঐ পিরামিডের ওপর ছিটিয়ে দিতে বলেন। এরপর ভিটামিন ও মিনারেল প্রিমিক্স স্তূপের ওপর ছিটিয়ে দিতে হবে। সয়াবিন তেলের প্রয়োজন হলে তা খাদ্যস্তূপের চারপাশে ঢেলে দিতে হবে। এবার খাদ্য স্তূপটির ভেতরে হাত ঢুকিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশ্রিত এ খাদ্য বাদামি রঙের দেখাবে। এভাবে জহির হোসেনকে প্রাণিসম্পদ কর্মকর্তা ব্রয়লার মুরগির জন্য সুষম খাদ্য তৈরির নিয়মাবলীর শিক্ষা দেন।