1 Answers

নানা প্রকার আগাছা, কচুরিপানা, কসাইখানার বর্জ্য, ধানের তুষ, আখের ছোবড়া, রান্নাঘরের আবর্জনা এবং প্রাণিজাত পচনশীল উচ্ছিষ্টাংশ নির্দিষ্ট পদ্ধতিতে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলা হয়।বর্তমানে সচরাচর ব্যবহৃত জৈব সার যেমন- গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, চা-পাতা, খৈল, হাড়ের গুঁড়া, শিং গুঁড়া, শুকনো রক্ত কোনোটিই এককভাবে সুষম সার নয়। কিন্তু এসব বর্জ্য দ্রব্যের সংমিশ্রণে এক্টিভেটর দ্বারা পচিয়ে পরিশোধন করে ও শুকিয়ে কম্পোস্ট তৈরি করলে তা সুষম সারে পরিণত হয়। এভাবে তৈরি সুষম সার ফসলের ফলন ও মাটির গুণাগুণ বাড়ায়। তাই কম্পোস্ট সারকে সুষম সার বলা হয়।

5 views

Related Questions