1 Answers
রমিজ মিয়ার পেয়ারা গাছে ড্রিপ বা ফোঁটা ফোঁটা পদ্ধতিতে সেচ প্রদান করা হয়েছে।
রমিজ মিয়া ২০ শতাংশ জমিতে দুই সারিতে পেয়ারা চাষ করে। সে ড্রিপ পদ্ধতিতে নির্দিষ্ট গাছের শিকড় অঞ্চলে পানি সরবরাহ করে। এ পদ্ধতিতে গাছের গোড়ায় প্লাস্টিকের নলের সাহায্যে ফোঁটায় ফোঁটায় পানি দেওয়া হয়। এতে পানির কোনো অপচয় ছাড়াই উদ্ভিদের শিকড় এলাকার মাটিকে পরিমাণমতো ভেজানো যায়। এ পদ্ধতিতে সেচ দিলে মাটিতে পানির অভাব হয় না। যে সব অঞ্চলে বৃষ্টিপাত কম এবং মাটি লবণাক্ত সেসব অঞ্চলে এ পদ্ধতি বেশ জনপ্রিয়। এ পদ্ধতিতে ভূমিক্ষয় হয় না, মাত্রাতিরিক্ত পানি প্রয়োগ হয় না এবং জলাবদ্ধতার সম্ভাবনা থাকে না। এ পদ্ধতিতে পেয়ারা গাছের পাশাপাশি আখ, আঙুর, কমলা, পেঁপে, কলা ইত্যাদি গাছেও সেচ প্রদান সুবিধাজনক।
পরিশেষে বলা যায়, রমিজ মিয়া উল্লিখিত পদ্ধতিতে সেচ প্রদানের মাধ্যমে পেয়ারার ভালো ফলন পাচ্ছে।