1 Answers

ভাই ভাই ইলেকট্রনিক্স কর্নার ই-মেইলের মাধ্যমে ফরমায়েশ প্রেরণ করেছেন।

Electronic Mail শব্দের সংক্ষিপ্ত রূপ হলো E-mail. সফটওয়্যার ও হার্ডওয়‍্যারনির্ভর সংবাদ আদান-প্রদান করার ব্যবস্থা হলো- E-mail. এ সিস্টেমে তথ্য বা সংবাদ অত্যন্ত দ্রুততার সাথে কম্পিউটারের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়। ই-মেইল যোগাযোগে বার্তা প্রেরক ও প্রাপক উভয়েরই ই-মেইল ঠিকানা যেমন- Rostom@yahoo.com থাকা আবশ্যক।

উদ্দীপকে ভাই ভাই ইলেকট্রনিক্স কর্নার এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন পণ্যের তালিকা তৈরি করে কম্পিউটারের মাধ্যমে Sumiteng@yahoo.com এ ফরমায়েশ পাঠিয়েছেন। ফলে আমাদের কাছে সহজেই প্রতীয়মান হয় যে, হুমায়ুন সাহেব যে ঠিকানায় ফরমায়েশ পাঠিয়েছেন তা ই-মেইল ঠিকানা।

সুতরাং বলা যায়, ভাই ভাই ইলেকট্রনিক্স কর্নার এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন সাহেব ইন্টারনেটের ই-মেইল পদ্ধতি ব্যবহার করে ফরমায়েশ প্রদান করেছেন।

4 views

Related Questions