1 Answers

উদ্দীপকে জাহাজ কোম্পানি রতনকে আর্থিক প্রেষণার বিমা সুবিধা প্রদান করেছে।

ভবিষ্যতের অনিশ্চয়তা ও ঝুঁকি এড়াবার জন্য শ্রমিক-কর্মীদের জন্য বিভিন্ন বিমা যেমন- গ্রুপ বিমা, দুর্ঘটনা বিমা ইত্যাদির ব্যবস্থা থাকা আবশ্যক। এতে কর্মী নিশ্চিত মনে কার্যসম্পাদনে ব্রতী হবে।

উদ্দীপকে রতন চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করেন। তাকে প্রায়ই সমুদ্রে ভ্রমণ করতে হয়। তাই প্রতিষ্ঠান রতনের নামে জীবন বিমা চুক্তি সম্পাদন করল। এতে রতন অনাকাঙ্ক্ষিত ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে যা আর্থিক প্রেষণার অন্তর্গত। এক্ষেত্রে কর্মীদের আর্থিক নিশ্চয়তা বৃদ্ধির জন্য বিমা সুবিধা প্রদান করা হয়। এতে রতন জীবনের ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং প্রতিষ্ঠানের জন্য আরও নিবেদিত হয়ে কঠোর শ্রম দিয়ে যেতে পারবে। এক্ষেত্রে জীবন বিমা সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে অনেক বেশি প্রেষণা প্রদান করা সম্ভব হবে। তাই বলা যায়, জাহাজ কোম্পানি রতনকে আর্থিক উপায়ে প্রেষণা প্রদান করেছে।

4 views

Related Questions